শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

অকূলে ভাসার তরী

শত আলেয়ার আঁধারি খেলায় আমি দেখি তুমি আমারি
তোমাকে বসাতে পূজার বেদীতে আমি অধোমুখে দেবী পূজারী,
আমি করি ভুল, আমি করি পাপ, অর্ঘ্য রচি গো দিয়ে অনুতাপ
ফুল-চন্দনে মানি না যে বিধি, মন্ত্রে কি কারিগরি?

আমি পথহীন, গতিহীন রথে, যেটুকু চলেছি তোমার আলোতে
প্রগলভ হয়ে তাও করি দূর, আমার আকাশে নেই রোদ্দুর
মেঘ গেছে ছেয়ে ঘু্র্ণিবাতের, তারই মাঝে আশা করি-

তুমি রবে দেবী প্রলয়ে আমার, অকূলে ভাসার তরী।

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...