রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

শক্ত কথা

যাদের এত ভগবান, যাদের এত ভক্ত,
তাদেরই রিক্ত হাত; পাপে অনুরক্ত-
পাষাণের ঋত্বিক যত মন্ত্রে গদগদ,
দেবতার পদে চায় প্রভূত সম্পদ,
অন্তিমে কোথায় গতি-

বোঝা বড় শক্ত!

আমরা মূর্খেরা আছি-
জোড়হাত বুকে ধরে সজল নয়নে,
যদি মহাত্মার কৃপা হয় অহৈতুকী ক্ষণে
তবে তরে যাব ভবসিন্ধু গুরুবাক্য স্মরে,
এক আঁধার সাঁতারিয়ে নতুন আঁধারে-

সত্য পাকা পোক্ত!

ত্রিপণ্ড এ সংসারে
অলস তামস যত সত্ত্বগুণী কাজে,
নির্বীর্য্য পুরুষ দেখি উর্দ্ধরেতা সাজে,
নারীগণ স্বসম্ভ্রমে দেয় উলুধ্বনি-
আমার নিথর দেহে কয়েক ধমনী

নাচায় লাল রক্ত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...