বিপরীতে যে পথ- সে বড় সুনিবিড়-
ছায়াঘন- সে গেছে আঁধারে মিলায়ে।
নগরে জনস্রোত- অলিগলি- রাজপথ-
সবাই যে মুখো- ঠিক তার বিপরীতে,
সান্ধ্যনীড়ে ডাহুকের শব্দ জাগে কত;
পানাপুকুড়ের পাড়- বোধিদ্রুমতলা-
অবোধ বুদ্ধের- সগৌরবে- পরিত্যক্ত-
অমোঘ শত মুক্তিসূত্র গেছে বিলায়ে;
নগরে জনস্রোত, সে পথে হল না চলা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন