যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
অপেক্ষার গান
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
গিরির প্রবোধ
কেঁদো না কেঁদো না রাণী, উমা আমার কোথা
যায়?
মুদিলে দু নয়নে হেরো, অন্তরে যে দেখা
পায়!
সায়ুধবাহনা তারা, নিত্যা, চৈতন্যধারা,
গুণত্রয়ে সালংকারা, প্রেমডোরে ধরে কায়!
অথচ সে নির্গুণা, প্রপঞ্চে বিরাজমানা,
লীলারূপে কন্যা হল, পুণ্য কত ভাব তা’য়!
বলি গো মেনকারাণী, দুয়ারে যে শূলপাণি,
দাঁড়ায়ে রয়েছে দেখি, ডাক গো আমার উমায়!
শনিবার, ১০ অক্টোবর, ২০২০
খেলা-ভঙ্গ
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
হাথরস
অন্ধকারের কোন খবরারবর রাখি
না আর,
অন্ধকারই সমস্ত খবরের উৎস
হয়ে গেছে!
নিঃশ্বাসের হাওয়া লাগে, এমন
দূরত্বে আছি,
তবু দৃশ্যত সে নেই বলে আমার
নিয়ত অস্বীকার-
তারও গা-সওয়া হয়ে গেছে।
‘তমঃ’ মন্ত্রের লক্ষ পুরশ্চরণ
শেষে, একটিবার-
ভেবেছি আলোকদয় হবে, দুরাশা
ধুয়ে মুছে
চোখের নীচে আধ-ইঞ্চি- তার
জন্য মেপেছি স্থান,
দেখি…
আরও কত ‘হাথরস’ হাতছানি দেয়,
আরও কত হাত কাঁপে হতশ্রী হয়ে,
হাত গলে ঝরে যায় হাত-ধরা গান!
তীরে ফেরা
অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...