শনিবার, ১০ অক্টোবর, ২০২০

খেলা-ভঙ্গ


শত জনমের অচল বরষা, আমি যে মেঘের আড়ালে,
সাঁঝের বাতির শিখাটি উঁচিয়ে, হাতটি কে যেন বাড়ালে!
জলভরা বুকে মরে না পিয়াস, নদী হয়ে তীরে ভাঙা নিশ্বাস-
ঢেউ খেলে চলি জনম জনম, কে তুমি সহসা দাঁড়ালে?
জানি না কোথায় ছুটেছি একেলা, পথজুড়ে কত ভাঙাগড়া খেলা,
ক্ষণিক প্রাণের পুতুলের মেলা, যারে খুঁজি, ভীড়ে হারালে!
তার সাথে আজ নিতি লুকোচুরি, এই মনে হল, এই যেন ধরি-
হাত ধরে বলি 'খুব খেলা হল- খেলাছলে খেলা ভাঙালে'!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...