বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

হাথরস

 

অন্ধকারের কোন খবরারবর রাখি না আর,

অন্ধকারই সমস্ত খবরের উৎস হয়ে গেছে!

 

নিঃশ্বাসের হাওয়া লাগে, এমন দূরত্বে আছি,

তবু দৃশ্যত সে নেই বলে আমার নিয়ত অস্বীকার-

তারও গা-সওয়া হয়ে গেছে।

 

‘তমঃ’ মন্ত্রের লক্ষ পুরশ্চরণ শেষে, একটিবার-

ভেবেছি আলোকদয় হবে, দুরাশা ধুয়ে মুছে

চোখের নীচে আধ-ইঞ্চি- তার জন্য মেপেছি স্থান,

 

দেখি

 

আরও কত ‘হাথরস’ হাতছানি দেয়,

আরও কত হাত কাঁপে হতশ্রী হয়ে,

হাত গলে ঝরে যায় হাত-ধরা গান!  

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  গণতান্ত্রিক হতে গেলে আপনাকে দিকে দিকে লিংকনের ছবি ঝোলাতে হয় না, ভাস্কর্য বসাতে হয় না মোড়ে মোড়ে! গণতন্ত্রের কিছু criticism থাকতে পারে, অবশ্...