শনিবার, ২ মে, ২০২৬

অবারিত পাপস্রোতে

 



অবারিত পাপস্রোতে দুষ্কৃতি ভেসে যায়
আমারে রাখিবে বাঁধি, এ ভবে কাহার দায়?
বাসনার ভ্রমজালে আসিয়া অকুস্থলে
হেরি একা বিপন্ন,  চারিধারে কেহ নাই!
হৃদয়ে দুরিতভার, পিষে মারে অনিবার
নিত্য অনল দাহ জ্বলে মম ক্ষীণ কায়!
পান করি হলাহলে, পলে পলে যাই ভুলে
সুধানির্ঝর জলে, মূঢ়মতি নাহি ধায়!

অবারিত পাপস্রোতে

  অবারিত পাপস্রোতে দুষ্কৃতি ভেসে যায় আমারে রাখিবে বাঁধি, এ ভবে কাহার দায়? বাসনার ভ্রমজালে আসিয়া অকুস্থলে হেরি একা বিপন্ন,  চারিধারে কেহ ন...