শনিবার, ১৬ মে, ২০২৬

আমি সুরে সুরে দূরে সরে যাই...

 



আমি সুরে সুরে দূরে সরে যাই...
তুমি কোনদিন পারো না জানতে..
তুমি তো দাঁড়িয়ে একই ঠাঁই...

সব কলিগুলো ফুটতে পারে না,
সব অলি পথ চিনতে পারে না,
আমি তাদেরই দলে বিলীন হয়েছি
ঠারেঠোরে তাই গেয়ে যাই....

বোঝা সামান্য-
শত জনমের ভুলে ভরা এক ঝোলা...
বই ধীরেধীরে, দেখি ফিরে ফিরে..
ফেরার পথ কি খোলা?

আমি সাগরের কাছে মুক্তি চেয়েছি
ঘুর্ণির জলে দুঃখে নেয়েছি,
আমি ভেঙে ভেঙে শত টুকরো হয়েছি...
আরও যেন ভেঙে যেতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হতাশ হওয়া নাকি বারণ!

  হতাশ হওয়া নাকি বারণ!   আমার এক ছাত্র রুদ্রবীণা শিখত। মূলত রুদ্রবীণা শিখতে গিয়ে রাগরাগিণী বোঝার প্রয়োজনে সে আমার কাছে এসেছিল। আমি তাকে নিরু...