বুধবার, ২০ মে, ২০২৬

আদতে অপ্রয়োজন

 

কেন লিখি কেন গাই? দূরে সরে যাব বলে-

আরও কাছে চলে যাই নগরের কোলাহলে? 

দিনে রাতে সাধা যত রাগিণীর সুর ভুলে? 

যেখান কখনো আর জোটে নাগো কানাকড়ি, 

হাততালি অবিরাম, প্রশংসা ফুলঝুরি, 

অথবা যেখানে নিছক সব প্রগলভ-আলাপন, 

যেখানে অর্থ চায় সুনগ্ন বিনোদন;

কথার কথা হয়ে কত কথা কেঁদে মরে, 

সাজানো কাগুজে ফুল অসকালে যাবে ঝরে-

তেমনও তো নয়, জানি সব মেকি, সব সং,  

তবুও তা যাবে টিকে, ফিকে তো হবে না রঙ!

তামাশার তমসায় আসব-পাত্র ধরে মত্ত দানব 

যদি শুয়ে পড়ে রূপোপজীবিনী বুকে,

চিত্রকরের দল তা-ই আঁকে মহাসুখে!

কেন না বাঁচতে হবে, ক্ষুধা ও তিয়াস সয়ে

কাব্যকলার মোহ মৃতসঞ্জীবনীর হয়ে- 

যত দিক প্রবচন, আমি জানি সবই যে অসার;

আদতে অপ্রয়োজন! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আদতে অপ্রয়োজন

  কেন লিখি কেন গাই? দূরে সরে যাব বলে- আরও কাছে চলে যাই নগরের কোলাহলে?   দিনে রাতে সাধা যত রাগিণীর সুর ভুলে?   যেখান কখনো আর জোটে নাগো কানাকড়...