মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

গল্পপ্রমাণ

 

দিনশেষের এই গল্পগুলো নাই বা হল সত্যি যদি

নাই বা হল কারুর সাগর কারুর চোখে ছোট্ট নদী

তবুও তো বাঁচতে হবে গল্প-প্রমাণ জীবন ধরে

হয়ত বন্ধু এই জীবনে, নয়ত জীবন ঝরার পরে। 


আকাশ হয়ে অন্ধকারে চাঁদের খোঁজে তারার মতন

জ্বলতে জ্বলতে নিভতে পারো আলোর পুজি থামবে যখন 

তবু তোমায় জাগতে হবে, গাইতে হবে কন্ঠ ছেড়ে

যদিও তোমার ঘুম লেগেছে, গান আসে না ঘুমের ঘোরে!


হয়ত বাতাস থমকে যাবে ঝড়ের কোন পূর্বাভাসে

পাখীর বুকের কাঁপন হয়ে হয়ত কারুর বেদন ভাসে

নীড়ভাঙা কোন্ গানের হাওয়া, তীরে তীরে ডুকরে কাঁদে

সেই কাঁদনের গুঞ্জনেও হয়ত বা কেউ ঘরটি বাঁধে

চিত্তবিকারশূন্য হয়ে প্লাবনজাগা নদীর ধারে

তবুও তো বাঁচতে হবে গল্প-প্রমাণ জীবন ধরে।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গল্পপ্রমাণ

  দিনশেষের এই গল্পগুলো নাই বা হল সত্যি যদি নাই বা হল কারুর সাগর কারুর চোখে ছোট্ট নদী তবুও তো বাঁচতে হবে গল্প-প্রমাণ জীবন ধরে হয়ত বন্ধু এই জী...