রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কার্নিভাল

 

ঢাকের বাদ্যে- ভাঙনের শব্দ কি তুমি পাও?
জলের তোড়ে মিলিয়ে যায় অগুনতি বৃংহিত!
পাঁজরে মোচড় দেয়া মানুষের মৃত্যু কার্নিভাল
তোমাকে কি বিচলিত করে? কিছুটা অন্তত?
এই নটী-নট-বিদূষক বেষ্টিত সিংহাসন ঘিরে
খোশামোদের সুরা-ধারা বয়, তুমি নেশাপ্রমত্ত;
সর্বনাশ সমস্তময় ওই, গ্রাস করে চরাচর ধীরে!
তুমি বল দেখতে কি পাও অসভ্য সভাসদের
পদলেহন-শিল্প ছাড়া ভিন্ন কোন সত্য প্রত্যক্ষ?
এতসব রক্তচোষা পরগাছা মিথ্যুকের ভীড়ে? 

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...