সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ভেবেছি পুজিব পদ মানসকুসুমদলে

 

ওমা, ভেবেছি পুজিব পদ মানসকুসুমদলে 

হেরি এ কুসুম কীটদষ্ট, আমারই করম ফলে! 

আমি মুরতি আনিয়ে ঘরে, বসালেম আসনে পরে, 

শুধু হৃদয়ে মা ঠাঁই হল না, এ ভেবে পরাণ জ্বলে! 

আলোকে আরতি করি, প্রদীপে তুলিয়া ধরি, 

তবু নয়নে আঁধার হেরি, বুক ভাসে আঁখিজলে। 

ওমা, বিশাখের এ বাসনা, অন্তে নিদয়া হয়ো না, 

যেন দুর্গা বলে যেতে পারি ও রাঙা চরণতলে! 

ভেবেছি পুজিব পদ মানসকুসুমদলে

  ওমা, ভেবেছি পুজিব পদ মানসকুসুমদলে   হেরি এ কুসুম কীটদষ্ট, আমারই করম ফলে!   আমি মুরতি আনিয়ে ঘরে, বসালেম আসনে পরে,   শুধু হৃদয়ে মা ঠাঁই হল ন...