সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফাগুন জেগেছে

 

প্রবল রবির কিরণে বন্ধু

বনানীর ছায়ে বিজনে 

বাঁশরীর ধ্বনি

দূর সমীরণে ক্ষণে ক্ষণে আসে শ্রবণে

ফাগুন জেগেছে গগনে বন্ধু

ফাগুন লেগেছে নয়নে। 


পলাতকা কিছু পরদেশী মেঘ

ধেয়ে আসে যেন সহসা

নবপল্লবে বাসা বাঁধে সুর

সুরহীনে পায় ভরসা। 

বিহগকূজিত বিটপীর শাখে, 

চিরবহমানা তটিনীর বাঁকে

কার মঞ্জীর বাজে চরণে

ফাগুন জেগেছে গগনে বন্ধু

ফাগুন লেগেছে নয়নে। 




বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

তবু পাখী উড়ে যায়


 


তবু পাখি উড়ে যায় 

সুনীল আকাশ, শ্যামল শস্যখেত

গোচারণভূমি আর ফুলেল বাতাস ফেলে

তবু সে চলে যায় 

মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

কালী করালি

 


কালী করালী নরমুণ্ডমালী

মহাকাল-মহারানী শিশুচন্দ্রভালী।। 

দিতিসুতত্রাসিনী দীনদুখবারিণী

সুরনরপাবনী জীবমুক্তিদায়িনী

বিশাখে বিতর কৃপা ত্রিজগতপালী।। 

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

হরিয়াল

 



কত বট-অশ্বত্থ-পাকুড়ের চিতাগ্নি-ছায়ে 

লুকায়েছে শত ফলাহারী হরিয়াল অনাহারে

চিরতরে- মানুষের জয়রবে প্রশ্ন তুলে,

ভরা দ্বিপ্রহরে জাগা ঘুর্ণির বায়ে-

তারা ঘুমায়েছে যত ইষ্টক-ইমারত-সভ্যতার ধুলে,

মানবের পদপিষ্ট পালকে লেখা হল শোক-গান, 

মানুষের ধরণীতে মানুষই মহাণ;


পাখীরা কেবলই কল্পনায় ভাল। 

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

শেষ কথা

 


তবে অন্তে অনন্তস্নেহে ভাসিয়ো জননী,
এখন এ আঁধারে নিরাধার পাপের তরণী
ডোবে, ভারী কলুষ বাতাস! অপার তরঙ্গে
আমি করজোড়ে অচল মৈণাক কত রঙ্গে
ডুবে যাই ধীরে! অতলে তব অতুলসুধাধারে
অমরত্ব পাব, এমন আশা বক্ষে বেঁধে রই!
এ ব্রহ্মাণ্ডে এই কথা আর কারে কই?


তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...