সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

দুগ্গা পূজো ২০১৯

খুব জমেছে ঢ্যামনাগুলোর হর বছরের দুগ্গা পূজো!
শিরদাঁড়াতে জং ধরেছে- চলতে গিয়ে হচ্ছে কুঁজো,
তবুও রে ভাই নাচতে হবে, লক্ষ টাকার খচ্চা ঝেড়ে
ফিল্মি ঢঙে বোতাম খুলে বীরেণ বাবুর চণ্ডী ছেড়ে!

পুঁথি-পাতরা পড়বে কে আর সবাই এখন লিখছে পুঁথি,
অসুররাজের মরার দিনে ব্যস্ত তাঁরই নাতি-পুতি——
ভক্তি-ইতি ভাঁড়মে গেল নাচে-গানে-খাওয়ার তালে
দশভূজার সন্ততি সব— দশদিকে রয় গোলে-মালে!

কোটি টাকার সঙের খেলায় সোনার পাতে মূর্তি গড়ে,
রাত-মাঝারে তন্ত্র মেনেই মদের গেলাস উপচে ভরে!
নষ্ট কথার গান বাজিয়ে— উঠল মনের আরাধনা,
আধ-বসনের কালচার সব, সন্তান তোর দিগ্বসনা!

ঢাকীরা সব ঝিঁমোয় কোনে, আয়ের পিছে পড়ছে কাঠি
কৃপাণময়ীর কুপুত্রদের নেই তো রে জোর ধরবে লাঠি!
ছ্যাবলামিটাই ধরল বটে দোহাই দিয়ে ধর্মাচারে—
‘মা এসেছে!’ কি ন্যাকামো! আশিন এলেই বছর ঘুরে!

আয় করালী বাঙাল দেশে, মুণ্ডস্রজার ঝাণ্ডা উড়ুক
ভীরু ছেলের মুণ্ডটি ধর— নয়নজলে রক্ত ঝরুক!
এক ভ্রষ্টপথের মোহের জালে চলছি সবাই অন্ধকারে—
আয় ঈশাণী পথ দেখাবি, যে পথ গেছে তোর দুয়ারে!

রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

পুরাতনী প্রতিমা

ক্রমশ পুরাতনী প্রতিমারা হারিয়ে যাবে,
আরাধনাটুকু হয়ে যাবে শিল্প-বিলাস,
আর ক্রমশ শিল্প হয় আরাধনাহীন!

নিত্য নতুন উৎসবের প্লাবন এসে ভাসাবে নগর
বদলে যাবে নোটের তাড়া, ঢাকের লহর-
থেমে যাবে ডিজিটাল গানে!

আমাদের শৈশবের নস্টালজিয়া সব-
বিনষ্ট দুঃখবিলাস হয়ে দশমী তক্ গুনবে প্রহর
আমরা সরে যাব বিশ্রীতম প্রগতির টানে!

নউল প্রজন্ম আসে, ধ্বংসস্তূপ ঠেলে নতুন ধ্বংস রূপে
পিতা-পিতৃব্যের নীড় ভেঙে মদমত্ত উন্মাদনায়,
আধুনিকতার ধাঁচে- কালের মৃত্যু কূপে,
আমরা অন্ধকার দেখি!

সকল উদ্ভাবন হয় না কল্যাণপ্রদ,
সকল অগ্রযাতার মানে হয়নি তো সামনে চলা,
সমস্ত ভেঙে গুঁড়িয়ে দেবার অর্থ নয় তো বিপ্লব,
সকল আধুনিকতাই নয় ——
অতীতকে মুছে ফেলা!

আমরা কোন সন্ধিক্ষণের মাঝামাঝি নেই,
এক নষ্টস্রোতের চোরা হানায় তলিয়ে যাচ্ছি ধীরে
এক পচা গলা দ্বিচারী দ্বিপদ জন্তু সমাজের মাঝে
সন্ধ্যা নামে, আঁধার নাচে——
পশ্চিম তীরে!

রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

ক্রমশ দূরে সরে যাই

ক্রমশ দূরে সরে যাই
আঁধার হতে গভীরতম আঁধারে——
প্রতিদিনান্তে কোলাহলে দীর্ণ
মানুষের আবর্ত ছেড়ে
একটু একটু করে————
ক্রমশ দূরে সরে যাই।

আগে কথারা বিন্যস্ত কবিতা হত
রাত্রি প্রগাঢ় হলে——
এখন সব অসংলগ্ন ঠেকে——
আমার যেন মনে হয়
কথা স্রেফ কথারই ছলে——
আরো কথায় না বলা কথাটি ঢেকে——
বহু বাক্য অপচয়—

আমি শুধু পরিত্রাণ চাই

একটু একটু করে
ক্রমশ দূরে নিভে যাই——
বহু নক্ষত্র কালান্তরে লীন হয়ে গেছে
বহু সূর্য অতীতে গেছে থেমে——
তুমিও চলে যাবে আমারই মতন
গোধূলির আহ্বানে পশ্চিমে নেমে——

কতিপয় বোঝে না কোনদিন

কোন আলো-ই চিরস্থায়ী নয়
কোন রোশনাই জ্বলে না চিরকাল——
মানুষের বিদগ্ধ দর্শনে মজে না মানুষ
মানুষের অন্তরে প্রভূত জঞ্জাল——

কখনো সে পায় না হদিশ

আমি শুধু পরিত্রাণ চাই
ক্রমশ তাই দূরে চলে যাই।

শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

শ’নম্বরের পরীক্ষা

ললাটলেখায় ফেল করেছি, লজ্জা কোথায় রাখি!
শ’নাম্বারের পরীক্ষাতে পাঁচ জোটাতেও বাকী-
এমন ধারা জীবন তারা বয়ে বেড়াই সদা,
ভবের অংকে যোগ পারি না, বিয়োগে নাই বাধা।
আকাশ পাতাল হরেক ভেবে আগাগোড়াই ফাঁকি
শ’নম্বরের পরীক্ষাতে পাঁচ জোটাতেও বাকী!

অন্ধাকারে মশাল ধরেও খুঁজছি কোথাও আলো
অতলান্ত মোহের স্রোতে মন্দ সেটাও ভালো।
গড়পড়তা গড় হাজিরায় পাঠশালা যাই কচিৎ
এমনতর ছাত্র যখন, পাশ না করা-ই উচিৎ।
চাপড়ে কপাল খেদ মরে না, মুখটা কোথায় ঢাকি
আমার শ’নম্বরের পরীক্ষাতে পাঁচ জোটাতেও বাকী!

বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

না বলা কথার ভানে

বহু আগে প্রিয়ে পথ ভুলে গেছি
একা একা ফিরি বিজনে,
জানি না কখনো মিলব কি আর
ভুল পথ ঘুরে দু’জনে।

নিশীথে কি মনে পড়ে কি না আর
ফেলে আসা বাঁক, ভরা নদী পাড়,
জাগে কি না ব্যথা স্বপনে,
ভাদর আকাশে বিরহ কি লাগে
তোমারও আমার বিহনে?

কত শত ভুলে, ভুলে গেছি কত,
কত প্রেমরাগ, স’য়ে নেয়া ক্ষত-
সব ভোলা হল জীবনে,
তুমিও কি তা’য় ভুলেছ আমায়
রেখেছ নিভৃত মনে?

যে কথা কখনো হয়নি তো বলা,
চোখে চোখে চেয়ে ধীরে মুছে ফেলা,
বুঝেও বুঝিনি ছলনে,
ঘুমঘোরে তুমি চুপি চুপি আসো
অকরুণাময়ী কেন একা হাসো
থেকে থেকে ক্ষণে ক্ষণে?

না বলা কথার ভানে...

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

মানুষের ফুসফুস

কতটাহৃদয়পুড়েগেলেটেরইপাইনা,
দু,দিনধরেআমাজন.....
আজআবারকেষ্টঠাকুরেরভজনশুনতেহবে,
বরাতেতালেরবড়াখানবিশেক,
হরিলুটেরকলাএকডজন....
ব্যাপকধম্মোহবে... 

রক্ষাকরোজীবনবল্লভপ্রাণধনগোবিন্দআমার
প্রাণপণকরেনরজনমহলনাউদ্ধার..
চুলতারকবেকারবিদিশার’... 
তত্ত্বমোক্ষনকরেবিবিধসাহিত্যপ্রবচন...
ঝেড়েকেশেটিঋতুএমনিকাটাই। 

তোমারনাটাই-
হাতেজনার্দ্দনরাধামাধবআমিঘুরি,
প্রপঞ্চহতেপ্রপঞ্চান্তরেতামাকপোড়াধূম্রলোচনে..
ডাকিএথেরোক্লেরোসিস
এথেনাগ্রীস
করবিমুক্তআর্টেরি....
নরাধমওবাঁচতেচায়। 

পৃথিবীরফুসফুসজ্বলেযায়...
মানুষেরফুসফুসেরখবরওরাখেনাকেউ

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

আঁধার বিনুনি

এখনো আমার মনের কিনারে দাঁড়ায় অনেক গান,
এখনো ইমন মুর্ছনা আনেঝাঁপতালে বাঁধে তান। 
আকাশে এখনো আলো ছায়া খেলা
মেঘে মল্লার দেয় হানা,
নীড়হারা পাখি দিকহারা বায়ে
কাঁপায় ঝড়ের ডানা।
তীরে জেগে ওঠা কাশফুল দেখে থমকে দাঁড়ায়নদী,
এমনি করে কি আমাকেও তুমি দেখে থাকো নিরবধি?

নিয়তির সাথে নিঠুর দ্বন্দ্বে কত গল্প হলনা লেখা,
পূর্ণিমা রাতে শাওনী আকাশকিছুই গেল না দেখা।
গভীরে আমার চোরা স্রোত বয়
আমি একাই গেছি গো তলিয়ে।
কবেকার তুমি আজো রয়ে গেছ
আঁধার বিনুনি দুলিয়ে

এখনো ক্লান্ত ঘুমের অতলে হাতড়াই কারো হাত,
এখনো স্বপনে কার যে নয়নে আমার নয়নপাত...
তার কোন ব্যাখ্যা-ই আমি জানি না
লোকেরা আমাকে কবি বলে ডাকে,
তুমি জানো আমি মানি না। 

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...