শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

শুধু মনে রবে (কার্টাল সনেট)

শ্রাবণের মেঘে যাই ভেসে আমি দূরে
জানালায় তুমি উদাসিনী, আঁখি মেলে
মেঘ দেখো, দেখো জল ঝরে অবিরাম;
জলছবি প্রেমে আমি উন্মনা নির্বাক।
এত জলে ভেসে কি যে সুখ তুমি পেলে
এত প্রেম দিয়ে কতটুকু পেলে দাম?

একদিন হবে খরা, দুরন্ত বৈশাখ-
শুষে নেবে রস, শ্যামল মানবধাম
হবে মায়াহীন, সব প্রেম যাবে ভুলে
শুধু মনে রবে সুজলা নয়ন বাঁক,
কুঞ্চিত কেশদাম!

১৮৮১৫
http://www.bangla-kobita.com/vishakhdutta1988/post20150818121533/ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...