সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

ফিরব যদি

মাথার পেছনে মাঝেমাঝে আগে যেটা বাসুকীর ফনা মনে হত 
একদিন ছোবলের দন্তচিহ্ন বলেছিল- ওটা শঙ্খচূড়, 
তখনই জানলাম বিষের কি মানে আছে! 

দেখি কি করে নামে, 
আগে যাবার পথ আমি না হয় এভাবেই যাব। 
যদি সাপ কখনো হতে পারে ফুলের মালার মত 
অথবা আমি পন্নগহার কৈলাসাধীশের আশিস ধরতে পারি, 
কখনো যদি গরলপায়ী হই- তবে না হয় ফিরে আসব আবার!

২৪১০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...