সোমবার, ১৫ জুন, ২০২০

এ চন্দ্রমৌলী শিব - ধ্রুপদাঙ্গ - বিশাখদত্ত 'E CHANDRAMOULI SHIVA'







সন্ধ্যায় চেষ্টা করছিলাম ধ্রুপদের বাংলা বন্দিশ সৃষ্টি
করতে। ফলাফল পেশ হল-
_______________________________________________________________________________

এ চন্দ্রমৌলী শিব!
উমাপতি পশুপতি আদিদেব।।

অনাদি অনন্ত মূরতি প্রশান্ত
ভকতজন-হৃদি নিশঙ্ককারী,
শোকতাপহারী দেব, দেব মহাদেব।।

অশেষ কৃপানিধি আশুতোষ
হর হে ত্রিপুরারি ভবদোষ-
মিনতি আমারি।

গুণাতীত মহাকাল, গিরিজা-প্রাণেশ্বর,
হর হে ভবব্যাধি দুখভয় হর-
হর শংকর, দয়া কর, নটরাজ, ভৈরব।।




রাগঃ ইমন
তালঃ চৌতাল
রচনা ও সুরকালঃ
১৫ জুন, ২০২০।
বিশাখদত্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...