বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

রাম-কথা

এবারে অযোধ্যা যাব, অযুত নিন্দা মাথায় তুলে,
আমায় তোরা ভাগ করে নে চাড্ডি কিম্বা মাকুর কূলে!

রাম-পাঁঠাদের রামের নামে রাম-প্যাঁদানি লাগছে গায়ে,
আমায় তারা সইছে না আর, ব্যাথায় মরি গুঁতোর ঘায়ে।

বাদলা দিনের রাম-ধনুটাও, বলছে এরা ভিন্ন দেশী,
যত আ-রাম প্রিয় হা-রাম-জাদায় কত কথায় রেষারেষি—

করছে এখন কর্ম ফেলে নিত্য নতুন ফন্দি এঁটে,
সহজ কথাও মন্দ লাগে, তাও তারা দিচ্ছে ঘেঁটে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...