বুধবার, ১১ নভেম্বর, ২০২০

নয়নসমুখে দাঁড়া (বাউল)

 

কেমনে বল পারে যাব, কোথা গো তরণী তারা?

ঘাটে এসে বসে আছি, ডেকে কারো পাইনে সাড়া!

 

সাজিয়ে শতেক মোহ, সংসারে সঙ-সমারোহ

দিনশেষে সার বুঝেছি, তাই ধর্মাধর্ম হল সারা!

 

বলি তোরে হরজায়া, সুত-প্রতি নাই কি মায়া,

মায়াতীতা জানি বটে, (তবু) কেমনে রই মাতৃহারা?

 

ষড়-যন্ত্রে পঞ্চতত্ত্ব, প্রপঞ্চে সদা প্রমত্ত,

কেঁদে বলে বিশাখদত্ত, মাগো নয়নসমুখে দাঁড়া!

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...