সোমবার, ৮ মার্চ, ২০২১

ভৈরবী

 

নতুন ভোরের ভৈরবী হয়ে অন্তঃসলিলা নদী

অন্তরতটে সিঞ্জিত পদসঞ্চারে চিন্ময়ী হলে যদি,

নীল অম্বরে কজ্জল-মেঘ-কম্বু, বিষাণে তড়িৎ জাগে,

সানন্দে আজ সারথী হয়েছি শাওন সারঙ রাগে,

বিসদৃশ জানি, বিবাদী সুরের কণ্টকে গড়া মালা,

কন্ঠে তোমার তা-ই যদি দিই, বিষে কি বিষের জ্বালা-

নেভে কি না আমি জানি না তো নদী, কোনদিন-

তুমি স্রোত ভেঙে এসে বলে দিও, এতটুকু ঋণ-

বয়ে যেতে পারি যতদিন আছে বুকে সুর,

তোমাকে পেয়েছি বুকের আড়ালে,

চোখের সামনে কত দূর?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...