সোমবার, ১ মার্চ, ২০২১

পতিত-তারিণী

 

তিমিরে তার গো তারা তিমিরবরণী,

ত্রয়তাপে তাপিত তনু, ও মা ত্রিলোকজননী!

 

নেত্রহীন পড়ে আছি, ভবারণ্য ঘোর মাঝে

দিবা গেল, রাত্রি যাবে, মিছামিছি পাপ-কাজে!

বিতর দয়ার আলো- ও মা পূর্ণচন্দ্রনিভাননী!

 

ছাই-ভস্ম মাখি গায়, তাতে হয়ে সুখী,

মাতৃঅঙ্ক ছেড়ে আছি, আমি নিত্য অধোমুখী!

 

গরল-পিপাসা মাগো বুকে জন্মাবধি,

কেটেছি মোহের কূপ, মাঝে ঘর বাঁধি,

তুলে ধর পতিতে মা পতিত-তারিনী!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...