সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

আত্মহনন-ক্ষণ

 



 

একদিন দেখলাম জলে স্থলে নভে রসাতলে

আমি কি অমেয় শূন্য হয়ে আছি অম্বুদ-অঞ্চলে

অঞ্চিত সুরেন্দ্র-বজ্র-ঝলকে আমি তখনো সাঁতরাগাছি

জংশনে টিনের শেডে জলের শব্দ গুনি এ মর্ত্যলোকে

জনাকয়েক বৃষ্টিভূ বিচিকিচ্ছি সুরে অদূরে ধরেছে গান

রাত্রি গভীর হয়, যাত্রী কতিপয় জেগে থাকে, স্কন্ধ শিরোধান

করে দয়িতা দয়িতের আমি জানি এ ক্ষণ বিষ্টিভত্রা

এ আঁধার বিষ্টম্ভ আমি দুর্মনায়মান মৃত্যু-মোহিতের

আতুরতা করেছে গ্রাস রাহুর মত আমি চলে যাব

 

তখনো ট্রেন আসতে বাকী

 

 

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...