শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

তোমরা কি দেখ

 


তোমরা কি পাখী দেখ না?
দেখ না ফুল— প্রজাপতি — সরালির ঝাঁক—
অথবা নদীর স্রোত— কিম্বা ঝরনার বাঁক?
দেখ না— মুক্ত আকাশ? গতিহারা মেঘপুঞ্জ?
শোন না কেন— শ্যামল বন শোভিত পথে বাতাসের গান?
চোখে কি পড়ে না কোন ভ্রমর-মাতাল ফুলেল কুঞ্জ? কক্ষনো?
তোমরা মেল না কেন প্রাণ— সমুদ্র সাড়া দিলে ঝড়ের বেলা?

কত মাঘের ভোর শুকতারা ডেকে যায় ফিরে—
কেন জাগো না? জাগো না কেন— পূর্ণিমার একটি প্রহর—
চাঁদের সাথে? কেন অমাবস্যার গভীরে যাও না মিশে—
কোন দিন একটি মাত্র রাতে? হৃদয়ে কৃষ্ণগহ্বর—
সে কেন কবিতায় পায় কিছু আর? সে কেন হয় না সর্বনেশে—
মত্ত— বেসামাল— সকল শুদ্ধ স্থবিরতার ভীড়ে!

তোমরা দেখ না খুঁজে তোমাদের কোনদিন!











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...