রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আমি এই বাংলা ছেড়ে যাব

 

তুমি যেখানে রও, থাকো।
আমি এই বাংলা ছেড়ে যাব,
ফেলে যাব তার নদীতট, শ্যামল ঘাসের মাঠ,
বটের ছায়া, আম্রমুঞ্জরীঘ্রাণ-
আমি চলে যাব একদম অন্য কোথাও
যেখানে আমার সাধের গান
যত, কবিতার ছত্র পাখা মেলতে পারে অবাধে,
যেখানে আজও রক্ষিত উদ্ভ্রান্তের যথোচিত স্থান
সসম্ভ্রমে ছেড়ে দেয় চতুরের দল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...