সোমবার, ৮ আগস্ট, ২০১৬

The Last Ride Toghether - অনুবাদ (৪)

6th  


What hand and brain went ever pair’d?
What heart alike conceived and dared?
What act proved all its thought had been?
What will but felt the fleshly screen?
  We ride and I see her bosom heave.         
There’s many a crown for who can reach.
Ten lines, a statesman’s life in each!
The flag stuck on a heap of bones,
A soldier’s doing! what atones?
They scratch his name on the Abbey-stones.         
  My riding is better, by their leave.



                        ৬ষ্ঠ স্তবক


মাথা আর হাতের কাজ কি সমতূল্য হবে?
হৃদয় তো দুঃসাহসী হয়ে ভাবে বিস্তর!
আমাদের অনেক চিন্তার মাঝে কতটুকু ফলে?
বল- কল্পনার সবকিছু কি সম্ভবপর?
তবু আজ পথচলাটুকু আমি স্বার্থকতা মানি
দুরুদুরু বুকে তার আমি দেখি আমার বৈভব,
বহুজন-আয়াসসাধ্য সাফল্য মুকুট
এতেই পেয়েছি সব- এই অনুভব
(কম কি প্রাপ্তি বল)?

দেখো কোন রাষ্ট্রনায়ক- সারাটি জীবন ভর-
পরিশ্রম যার, অথচ মরণোত্তর পায় দুটো স্তোক-বাণী!
মানুষের হাড়ের গাদায় গেঁথে দেশের পতাকা
দেখো এক যোদ্ধা কি পায় শেষে, মৃত্যুর পর
চার্চ এবে গোরস্থানে পাথুরে গাঁথুনি-
করা সমাধিটা শুধু!  

আমি তো এদের চাইতে বেশী সফল জীবনে
আমি আজও প্রিয়ার পাশে একসাথে চলি
যদিও এটাই শেষ, জানি এই বিধুর লগনে-
এটুকু পেয়েই আমি পেয়েছি সকলি!

শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

The Last Ride Together- অনুবাদ (৩)

                        4th

"Then we began to ride. My soul
Smooth’d itself out, a long-cramp’d scroll         
Freshening and fluttering in the wind.
Past hopes already lay behind.
  What need to strive with a life awry?
Had I said that, had I done this,
So might I gain, so might I miss.       
Might she have loved me? just as well
She might have hated, who can tell!
Where had I been now if the worst befell?
  And here we are riding, she and I.


                         5th

Fail I alone, in words and deeds?       
Why, all men strive and who succeeds?
We rode; it seem’d my spirit flew,
Saw other regions, cities new,
  As the world rush’d by on either side.
I thought,—All labour, yet no less       
Bear up beneath their unsuccess.
Look at the end of work, contrast
The petty done, the undone vast,
This present of theirs with the hopeful past!
  I hoped she would love me; here we ride."   



(৪র্থ স্তবক)

তারপর আমাদের পথ চলা শুরু।......
বহুদিনের প্রত্যাখ্যাত কোঁকড়ানো কাগজের মতন-
আমার ব্যথিত আত্মা ছিল, এখন তা দেখি সতেজ;
অবারিত উচ্ছল বাতাসে উড্ডীন।
অতীতের অভিলাষ- যত ছিল মনে মনে গুপ্ত আবাহন-
থাক পড়ে! কেন জীবনকে বেঁধে রাখা এত বক্রতায়,
কেন তাকে করে ফেলা এতটা কঠিন?
(হিসেবের খাতা খুলে?......)
আমিই কি বলেছিলাম প্রণয়ের কথা?
আমিই কি করেছি এইসব- কোন কালে?
ভাবি- হয়ত পেতাম কিছু, নয়ত সবটুকু যায় চলে
(যদি আজ পুরণোকে দেখি ফিরে ফিরে.....)
হয়ত সে বাসবে ভাল, অথবা সে করবে ঘৃণা
কি জানি কি হতে পারে এই শেষ পথচলা ধরে-
নিয়তির পরিণতি কেউ তো জানে না!

(৫ম স্তবক)

(কিসের এত দুঃখ আমার?...)
কথায় ও কাজে কি আমি হেরে গেছি একা?
সবাই-ই তো চেষ্টা করে অথচ দেখো সাফল্যের দেখা
কখনো কোন ভাগ্যবান পায়!.........

আমরা চলছিলাম,
আমার হৃদয় যেন উড়ে চলে যায়
কত কত অঞ্চল, কত নতুন নগরী- পথের দু'ধারে
তারা যেন একইসাথে পাশেপাশে ধায়...
আমি ভাবছিলাম,
ব্যর্থতা দিয়ে কি বিচার্য্য মানুষের শ্রম?
জীবনের বিপুল কাজ অসমাপ্ত থাকে,
কিছু তার করা যায়, কিছু অতীত উদ্যম-
অতীত আশার টানেও মানুষ গড়ে নিপাট বর্তমান!
আমারও আশা ছিল সে হয়ত ভালবাসবে,
(এখন আশাহত প্রাণ, তবু তো...), আমরা চলি পথ।


-0-

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

The Last Ride Together - অনুবাদ (২)


                       2nd
                  
My mistress bent that brow of hers,
Those deep dark eyes where pride demurs
When pity would be softening through,
Fix’d me a breathing-while or two       
  With life or death in the balance: right!
The blood replenish’d me again;
My last thought was at least not vain:
I and my mistress, side by side
Shall be together, breathe and ride,         
So, one day more am I deified.
  Who knows but the world may end to-night?


                          3rd

Hush! if you saw some western cloud
All billowy-bosom’d, over-bow’d
By many benedictions—sun’s         
And moon’s and evening-star’s at once—
  And so, you, looking and loving best,
Conscious grew, your passion drew
Cloud, sunset, moonrise, star-shine too,
Down on you, near and yet more near,         
Till flesh must fade for heaven was here!—
Thus leant she and linger’d—joy and fear!
  Thus lay she a moment on my breast.
___________________________

                         (২য় স্তবক)

আমার প্রিয়ার আনত-আনন, গভীর কাজল চোখে তার
স্বাভিমান সোচ্চার, যুগপৎ করুণায় যদিও বা হৃদয় গলে;
জীবন ও মৃত্যুর মাঝে আমার একটি দু'টি অবরুদ্ধ শ্বাস
এইবার মুক্ত হল- আবার যেন আমার মাঝে রক্ত চলে!
  
অন্তত আমার শেষ চিন্তাটুকু বিফল হল না শেষে।
আমি ও আমার প্রিয়া একই সাথে পাশে পাশে-
বুকভরা নিশ্বাস নিয়ে চলব! মনে হল আজকের দিনে
আমি যেন হলাম ঈশ্বর!
কে জানে আজ রাতে পৃথিবী যদি তার অন্তিম ক্ষণে-
উপনীত হয়! একি অসম্ভবপর?

                         (৩য় স্তবক)

আহ! যদি দেখতে কিছু পশ্চিমের মেঘ,
কেমন মেঘের বাঁক সব স্ফীত-তরঙ্গের মত,
দেখ, যেন একই সাথে সূর্য্য-তারা-চাঁদের কিরণে-
যেন বহু প্রার্থনার পর তারা হয়েছে ধাবিত!

এবং, আমি বিমুগ্ধ ভালবাসায়-
চেয়ে থাকি। আমার চেতনা জাগে, আবেগ ঘনায়।
সূর্যাস্ত, মেঘদল, চাঁদ ওঠে, তারা চমকায়।
তারা সব নেমে আসে, আরো কাছে, আরও পাশে,
স্বর্গ যেন সমাগত আজ সন্ধ্যায়-
মনে হল আমি আজ অশরীরি, অস্তিত্বহীন!
এভাবেই প্রিয়া বুকে থাক- সুখ ও শংকায়,
জানি একটি মূহুর্ত শুধু- ক্ষণিকে বিলীন!

(২য়, ৩য় স্তবকের অনুবাদ সমাপ্ত)

The Last Ride Together - অনুবাদ (২)


                       2nd
                  
My mistress bent that brow of hers,
Those deep dark eyes where pride demurs
When pity would be softening through,
Fix’d me a breathing-while or two       
  With life or death in the balance: right!
The blood replenish’d me again;
My last thought was at least not vain:
I and my mistress, side by side
Shall be together, breathe and ride,         
So, one day more am I deified.
  Who knows but the world may end to-night?


                          3rd

Hush! if you saw some western cloud
All billowy-bosom’d, over-bow’d
By many benedictions—sun’s         
And moon’s and evening-star’s at once—
  And so, you, looking and loving best,
Conscious grew, your passion drew
Cloud, sunset, moonrise, star-shine too,
Down on you, near and yet more near,         
Till flesh must fade for heaven was here!—
Thus leant she and linger’d—joy and fear!
  Thus lay she a moment on my breast.
___________________________

                         (২য় স্তবক)

আমার প্রিয়ার আনত-আনন, গভীর কাজল চোখে তার
স্বাভিমান সোচ্চার, যুগপৎ করুণায় যদিও বা হৃদয় গলে;
জীবন ও মৃত্যুর মাঝে আমার একটি দু'টি অবরুদ্ধ শ্বাস
এইবার মুক্ত হল- আবার যেন আমার মাঝে রক্ত চলে!
  
অন্তত আমার শেষ চিন্তাটুকু বিফল হল না শেষে।
আমি ও আমার প্রিয়া একই সাথে পাশে পাশে-
বুকভরা নিশ্বাস নিয়ে চলব! মনে হল আজকের দিনে
আমি যেন হলাম ঈশ্বর!
কে জানে আজ রাতে পৃথিবী যদি তার অন্তিম ক্ষণে-
উপনীত হয়! একি অসম্ভবপর?

                         (৩য় স্তবক)

আহ! যদি দেখতে কিছু পশ্চিমের মেঘ,
কেমন মেঘের বাঁক সব স্ফীত-তরঙ্গের মত,
দেখ, যেন একই সাথে সূর্য্য-তারা-চাঁদের কিরণে-
যেন বহু প্রার্থনার পর তারা হয়েছে ধাবিত!

এবং, আমি বিমুগ্ধ ভালবাসায়-
চেয়ে থাকি। আমার চেতনা জাগে, আবেগ ঘনায়।
সূর্যাস্ত, মেঘদল, চাঁদ ওঠে, তারা চমকায়।
তারা সব নেমে আসে, আরো কাছে, আরও পাশে,
স্বর্গ যেন সমাগত আজ সন্ধ্যায়-
মনে হল আমি আজ অশরীরি, অস্তিত্বহীন!
এভাবেই প্রিয়া বুকে থাক- সুখ ও শংকায়,
জানি একটি মূহুর্ত শুধু- ক্ষণিকে বিলীন!

(২য়, ৩য় স্তবকের অনুবাদ সমাপ্ত)

বুধবার, ৩ আগস্ট, ২০১৬

প্রেমের সম্মান

বিরাট ব্যাপৃত বিলোক বিধুর শূণ্যতার মাঝে
আমার তিলার্ধ পরিমাণ বেঁচে থাকার মানে বোঝ?
বোঝ কি এই তলাতলহীন অসম্প্রজ্ঞাত অস্তিত্বের ভেতর
কার মুখাপেক্ষী বেদনা-সন্দর্ভ আকাশ-আকাশের ভাঁজে
বাষ্প হয়ে জমে ও একদিন সরিতা সেইসব বুকে টেনে নেয়?
জানো কি আমার আকর্ণবিস্তৃত আত্মপ্রকাশে কিছু কথা গুপ্ত থাকে,
কিছু গুমোট আচ্ছাদন মেঘের মতন জাগে, আঁধারের পর-
নিরঙ্কুশ আঁধার সেখানে করে ভিড়! কৃষ্ণ-কুন্তলা এই আঁধারের
সাতপাকে আমাকে ছুঁয়ে দেখ- কত অশান্ত, অধীর- হয়েও
মন্দরের মতন অকম্প হয়ে ঠাঁই উদাস আমি সহস্রবছর!

চুরাশি-লক্ষ বার আমাকে দেখে যেয়ো, আমি এভাবে অপেক্ষমান;
জন্মান্তরের গ্রন্থিচ্ছেদে নতুন জন্মে কোটিজন্ম ব্যবধান- আমাদের
মুছে যাবে হয়তো বা, নতুবা কেন যেন মনে হয় এ জন্মে দুইজন
আত্মঘাতী হব! বল এই আশংকা কি একেবারে ফেলে দেয়া যাবে?
হৃদয় ও হৃদয়ের শর্তহীন সংযোজন- যে রাজ্যে জুগুপ্সার হেতু,
না হয় সেখানে না-ই বা বাঁচি অনন্ত সময়!

এত বার বুক ভেসে গেলেও যদি এ তৃষ্ণা মেটার নয়,
এত ক্ষিপ্রতায় ডানা ঝাপটে গেলেও যদি দিগন্ত থাকে নিরবে অচল,
তবে চলো, হাত ধরো, এভাবে না মরলে কবে-
বলো, কোন কালে কে পেয়েছে প্রেমের সম্মান?

The Last Ride Together - অনুবাদ (১)

The Last Ride Together

- Robert Browning


I SAID—Then, dearest, since ’tis so,
Since now at length my fate I know,
Since nothing all my love avails,
Since all, my life seem’d meant for, fails,
  Since this was written and needs must be—     
My whole heart rises up to bless
Your name in pride and thankfulness!
Take back the hope you gave,—I claim
Only a memory of the same,
—And this beside, if you will not blame;         
  Your leave for one more last ride with me.

- 1st Stanza

আমি বললাম,
অতঃপর, প্রিয়তমা, যেহেতু এমনই হল,
যেহেতু আমি জানি কেমনতর ভাগ্য আমার,
যেহেতু আমার ভালবাসা বিফল শূণ্যতার,
যেহেতু জীবনের মানে শুধু ব্যর্থ প্রতিচ্ছবি,
আমি জানি, এমনই লেখা ছিল, অবশ্যম্ভাবী!
তবুও তোমার নামে হৃদয়ের পূর্ণ আশির্বাদ-
আমার গৌরব তুমি গো প্রিয়া, তাই ধন্যবাদ
(জানালা্ম কৃতজ্ঞতা ভরে......)।
সব আশা নিয়ে যেয়ো, শুধু স্মৃতিগুলো রেখো;
যদি দোষাবহ না হয় কিছু, তবে প্রিয়া দেখো
কেন নয়- কেবলই আরেকবার একসাথে চলি?
_____________________


১ম স্তবকের অনুবাদ সমাপ্ত।

সোমবার, ১ আগস্ট, ২০১৬

অবিমিশ্রতা


ঈশ্বর নেই এমন একটা সত্যি কথা আমি কবে বলেছি?
ঈশ্বর আছে এমন একটা মিথ্যে কথা আমি কবে বলেছি?
ঈশ্বর আছে এমন একটা অজ্ঞাত, অননুভূত, অননুমেয়
অস্পর্শজাত মূল্যবোধে আমি কবে ডুবতে বলেছি?
ঈশ্বর নেই এমন একটা প্রমাণাতীত বিরুদ্ধবাদী অশান্ত
অপরিসীম সাহসী কথায় আমি কবে তোমাকে বেঁধেছি?
ঈশ্বরীয় ভাবসমুদ্র আর তার অপনৈতিক অস্থিরতার ঢেউ
যখন খান্ডব দহন হয়ে গিলে খাচ্ছিল একটা একটা মাথা,
মানুষের অমর প্রজ্ঞা, বিরাট বুদ্ধি যখন অপদংষ্ট্র বৃত্তবন্দী
তখন আমি শুধু হতাশ হয়েছি!
আমি তোমাকে হতাশ হতে কবে বলেছি?
নাস্তিকতার নামে অত্যুগ্র আস্ফালন, অনর্থক বাচালতা, কুরুচিপূর্ণ বুলি ঝেড়ে
আস্তিকের মুন্ডপাত যখন অস্ফুট প্রগতিবাদ নাম ধরে নিল
তখন আমি আরো হতাশ হয়েছি অনেককিছুই ভেবে।
আমি তোমাকে কবে হতাশ হতে বলেছি?

আমি তো মুক্তচিন্তক নই।
আমার চিন্তারাশি জন্ম থেকেই প্রভাবিত, মাতৃগর্ভেও তাই।
ক্রোমোজোম থেকে ক্রমবিকাশের পথে আমার মাথার তার গুলো
ডিএনের প্যাঁচালো গঠনে আমিও ঘুরপাক খাই তোমারই মতন।
এম্পেরিসিজমের কয়েকপাতার পরে আমিও জানতে পারি
আমি তো জন্তু মাত্র, সেরা প্রাইমেট, আমি তো মুক্তচিন্তক নই।
আমি কবে বলেছি আমি মুক্তচিন্তাবিদ?
এজাতীয় প্রলাপ আমি কখনো করিনি, এখনো করিনা।
কুবুদ্ধিজীবির পাল আজ রাজত্ব করছে আমাদের সমস্ত টকশোতে,
জনসমাবেশে, যাত্রাপালার পর যাত্রাপালা অক্লেশে দেখে যাই,
টিভির বাক্সে, মাঠে-ঘাটে, খোলাকাশে ভরা ময়দানে
শুনে যাই ঝাঁজালো সংলাপ- কান পেকে গেছে!
ভাঁড়ের দল যারা একটা চাষের ষাঁড় সামলাতে অক্ষম
তারা আজ স্বান্ত্রী-মন্ত্রী, হর্তা-কর্তা-ভর্তা, রাক্ষস-খোক্ষস !
পার্লামেন্ট, আইনগৃহ, মন্দির, মসজিদ, কলেজের ক্লাসঘর,
রাজনীতি, রাজকোষ- সব আজ তাদের ভাঁড়ামিতন্ত্রে শাসিত!
দেখে দেখে আমি শুধু ক্ষিপ্ত, তিক্ত, ক্লান্ত হয়েছি নেতিয়ে পড়া কুমড়ো লতার মত
মাচাঙ ছেড়ে মাটিতে পড়েছি লুটিয়ে!।
ধর্ম, অপধর্ম, বিধর্ম, কুধর্ম, ন্যাকা মানবতাবাদের অর্বাচীন প্রলাপ
আমাকে ছুঁড়ে দিয়েছে হলোকাস্টের মুখে
বহুবিধ অবিমিশ্র দুখে আমি আমাকে নিয়েছি ধুয়ে!
____________________________
৭ এপ্রিল, ২০১৫- চেন্নাই।

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...