বুধবার, ১ জুন, ২০১৬

প্রথম দেখা

আমি জানি না ঢাকা শহরের এই অজস্র রিকশার মধ্যে কোনটায় তুমি আছ।
অথবা ঠিক কোন রাস্তা দিয়ে তোমাকে বহনকারী রিকশাটা আসবে।
আমার চোখ অবিশ্রান্ত উৎকন্ঠায় দু'ঘন্টা চঞ্চল, কখন সে নিরর্গল ভাসবে
রূপের বন্যায়, লেকের পাড়ে কিছুক্ষণ যদি কেউ বসবে, নগর কোলাহল
শুরুর অনেক আগে শীতের ভোরে হাত ধরে পাশাপাশি কবিতা যুগল,
কথার অভাবে তারা হাসবে! অধরের দূরত্ব অসহ্য জেনে তারা কাঁপবে!

আমি দেখিনি কোথায় তোমার বাস। কোন ছাত্রী নিবাসের কততম ফ্লোরে।
আমি ওই যাত্রীছাউনিটা চিনি শুধু! তোমার চাউনির জোরে যেটা টিকে আছে
কশেরুকার পিঞ্জিরায় সেই আবাসকে জানি ভালমত, চিনি সেটা ভাল করে;
এবং আমার বিশ্বাস ছিল ওই ঠিকানাতেই তুমি একদিন অবশ্যই চিরস্থায়ী হবে।
এটুক ভরসা করেই আমি সারারাত বাসের ভেতর ছিলাম জেগে স্বপ্ন দেখে,
লক্ষবছর আমি তোমাকে দেখিনি কেন? একদিন সমস্ত রেখে বৈরাগ্য গৌরবে,
অদৃশ্যকে ভাবার সুখে আমি দৃশ্যময়ীকে দিয়েছি বিসর্জন....

তাই বুঝি এত রিকশার চলাচল, এত অপেক্ষা, এত কুহেলীর আয়োজন
আমার হৃদয় ঘিরে সেই সে প্রথম দিনে, দিন ক্ষণ মাস- কিছু মনে নেই,
তুমি তো জানো তিথিনক্ষত্র বিস্মরণীয় চিরকাল আমার স্বভাবে
আমি সহজেই- ওসব খেয়ে ফেলি মগজটা ঝেড়ে নানাবিধ খাদ্য অভাবে
ক্ষিদে লাগে যে-ই, যেভাবে সেদিন পদ্মটা খেয়েছিল ভ্রমরের প্রাণ!

২৫ মে, ২০১৬

Again and again

For the first time,
Since my saddest night blossomed,
You didn't notice - I'm calling you.

Since I set my last pretension beneath my feet,
My last false laugh and Indeed
That gains nothing, but one thing, of course new-
You were somewhere else, I was calling you.

Since I began to write these lines
When moon and stars
Are doomed not to shine
The more darkness I uncover alone
The more I feel all are mine! 

I wonder for a way I'd to hew,
The sky was gasping hard,
Some'ere may be there'd been rain
A thought I psassed through-
Pungent and retard,
More with pain,
My love, I dare to love you
Again and again!

27/5/2016

Slightly overwritten: 24/5/2020

ভুল ও ভালবাসা

ভুল করে ভালবেসে অতঃপর অনেক ভুলকেও ভালবাসা যায়!
অনেক তলিয়ে যাবার চোরাবালিকে স্বর্গদ্বারের মত প্রার্থিত লাগে!
অনেক নষ্টত্বপ্রাপ্তিকে মনে হয় জীবনের সুখ প্রারম্ভ শুধু,
পৃথিবীকে মনে হয় আমাদের অগ্রভাগে প্রাদুর্ভূত অলীক বলয়!

একদিন ভালবেসে জেনেছিলাম ভালবাসা মস্তিষ্কের ব্যাধি!
যদি না সারে মৃত্যু সুনিশ্চিত, যদি সারে তবে জীবন্মৃতাবস্থা লাভ-
অবধারিত! কোনটা যে শ্রেয় এই দ্বন্দ্বে আমি আজও দ্বিখণ্ডিত,
আমার কবিতাগুলো প্রায় অপলাপ- অনির্দেশ্য; অদেখা বুকের নদী
তিরতির করে ভুল থেকে ভুলের বাঁক ঢেউ খেলে চলে!

তবুও ভালবেসে কিছু ভুল, মানুষ ভুল করতে ভালবেসে ফেলে!
ভুল ভালবাসা অথবা ভালবাসার ভুল অথবা ভালবাসা ও ভুলের
স্বাতন্ত্র্যকরণ করে হৃদয়ের দরজা খুলে যে মানুষ অপেক্ষায় থাকে
সে হয়ত অনেক কিছুই পায়, অথচ যেটা সে পেলো না কোনদিন
সেটা-ই হারায়!

বিপরীত পথ

  বিপরীতে যে পথ- সে বড় সুনিবিড়-  ছায়াঘন- সে গেছে আঁধারে মিলায়ে। নগরে জনস্রোত- অলিগলি- রাজপথ-  সবাই যে মুখো- ঠিক তার বিপরীতে, সান্ধ্যনীড়ে ডাহ...