শুক্রবার, ৩ মে, ২০১৯

এখনো

এখনো তোমার ঘুমের দুয়ারে দাঁড়ায়নি দিনমণি,
বাহির আকাশে ঝড় থেমে গেছে, মনের আকাশে ‘ফণী’।

এখনো রাত্রি মেঘের পরশে মল্লারে বাঁধে সুর,
বুকভরা ব্যথা তানকারী গায় বিধুর সমুদ্দুর।

এখনো তোমার স্বপনের ঘোরে দুর্যোগ দেয় হানা,
আশার কোকিল গায় না তো গান, ঝড়ে ঝাপটায় ডানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিপরীত পথ

  বিপরীতে যে পথ- সে বড় সুনিবিড়-  ছায়াঘন- সে গেছে আঁধারে মিলায়ে। নগরে জনস্রোত- অলিগলি- রাজপথ-  সবাই যে মুখো- ঠিক তার বিপরীতে, সান্ধ্যনীড়ে ডাহ...