বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

পদে গো রাখো পতিতে

 

পদে গো রাখো পতিতে, বিপদে বিপথে ধাই!

মা বিনে কে রাখে কোলে, নিরাশ্রয়, কোথা যাই?

 

হলাহলে ভাবি সুধা, লোভ-মোহ-কাম-ক্ষুধা,

নিবারি কি দিয়ে ভেবে, যা-ই জোটে তা-ই খাই!

 

ভাবি কি আনন্দে আছি, ধনাদি সম্পদ যাচি,

দু’কড়ি দু’দিন রবে, তা নিয়ে কত বড়াই!

 

দেখে হাসে রবি-সুত, মোর দশা হল মনঃপূত,

নিমেষে গো কালপাশে, দেহযন্ত্র হবে ছাই!

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...