বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

জাগ্রত মহাকাল


 

মহীমণ্ডল ব্যাপৃত তব মৃত্যুর মায়াজাল

গভীর শান্ত ধীর অনন্ত জাগ্রত মহাকাল!

মদন-দমন রিপুদল প্রতিহারী,

অরিমর্দন শমননাশন ত্রিশূল-পিণাকধারী,

ধর ভস্মভূষণ, পন্নগ-শোভা,

কটিবাসে বাঘছাল!

 

নটনায়ক ডমরু ডক্কে,

নৃত্যরঙ্গে দর্প বিনাশ শতেক দক্ষে,

মহাভৈরব, চন্দ্রহাসের ঘায়ে!

রক্তে বাজুক ঘোর-নিনাদে

রুদ্রবীণার ঝংকার,

শশী নিভে যাক মুক্ত জটার ছায়ে!

 

থরথর কাঁপি,

অন্তরে জ্বলে জরা-ব্যাধি-শোক-শঙ্কা!

শঙ্কর হে,

আমি যে একেলা অবেলায় ভাঙা রথে,

বাজে পথে পথে তপন-তনয়-ডঙ্কা!

 

পরাণে আমার জাগো নটরাজ,

ভোলো তান্ডব, তোলো সৃষ্টির কোন তাল!

গভীর শান্ত ধীর অনন্ত জাগ্রত মহাকাল!

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...