শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

চন্দ্রকোঁষ


 

প্রথমেশ্বর প্রমথেশ্বর ত্রিলোচন ত্রিপুরারি।

পতিতপাবন পার্বতীপতি প্রভু শম্ভু পিণাকধারী।।

ভস্মভূষণ শিরে জটাজাল, গলে পন্নগ, কপালমাল,
কটিতটপর শার্দুলছাল, যোগীজন মনোহারী।।
কিশোরচন্দ্র-শোভিত-ভাল, ধ্যানমুরতি মহাকাল
চন্দ্রকোঁষে বাঁধি একতাল, চন্দ্রচূড় রূপ নেহারি।
বিশ্বনাথ বিশ্ববিধাতা, সুর-সঙ্গীত, মুক্তি-প্রদাতা
বিশাখ ভনে ব্যকুল পরাণে, দরশন দাও দয়াধারী।।

রচনা ও সুর - ৭/১/২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...