সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

লিখব কি আরো?

 

কিয়দংশ যন্ত্রণার ভাগ নিতে পারো?

কীটদষ্ট, ফিরেছে যে ফুল, পরাগায়নের শেষে;

ফিরে গেছে নীল জল, সাগরের কূল,

অস্তিত্বের গভীরতম দেশে, খোঁজ নেই কারো!

 

তুমি কিছু ভাগ নিতে পারো?

 

খান-কতক কবিতার মিথ্যা-ভাষণের মত

কত কথা অক্লান্ত তলে তলে বয়ে গেছে!

স্রোতহীনা, নাম তার স্রোতস্বিনী দিয়ে-

এক মূক রাত্রির বুকে নির্বিকার মুখ গুঁজে থাকা

জনান্তিকে, এমন বৈকল্য ধরে বৈরাগ্য ছুতায়,

মুখের ছদ্মবেশে মুখোশকে ঢাকা-

 

আমি লিখব কি আরো?

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...