রবিবার, ৫ জুন, ২০২২

সে-ই ভাল

 


অভ্যস্ততা সৃষ্টি করতে হয়েছে

দেখে না দেখার ভান ধরতে নয়, 

বরং দেখে নিয়ে একটি পলক ফেলে মুণ্ড ঘুরিয়ে নেবার

দমাদ্দম বিপরীতে অদ্ভুত ললিতকলায়;

না হয় চোখ তো ঝলসে যাবে না যদিও বা।


কত না সঙে, কত লীলায় 

বোঝাতে হয়েছে নিজেকে-

কিছু না শুনতে নয়, শুনে কালা সাজতে নয়- 

বরং শুনে ভুলে যেতে যেটুকু ফেলেছি শুনে- অকারণে,

চলো হে ভুলে যাই, সে- ভাল! 


মানাতে হয়েছে নিজেকে-

পই পই করে জিহ্বা ধরেছি চেপে,

খবরদার! নড়ো না! বলেছি- ভেতরে ভেতরে-

অন্তর-আত্মায়-  নিজেকে বলো- তুমি জানো না কিছু-

সত্য বটে, থাকো পাথরের প্রায়। 


সে- ভাল। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...