শনিবার, ১১ জুন, ২০২২

নতুন রত্নাকর

জেগেছে ঝড়
এখনি দু চোখ বুজবে তুমি, 
ধ্যানস্থ হবে বল্মীক-অন্তরে 
নতুন রত্নাকর-

কপট নাট্যে, স্থিতপ্রজ্ঞাভিনয়ে
তুমি সাজো শান্তিদূত, 
মর্কট বৈরাগ্য চীরখণ্ড গায়ে
অরণ্য-বন-অবধূত- 
প্রভূত ছলাকলায় ডানে বাঁয়ে
দেখো না কিছুই

দেখো গঙ্গাতটে, 
পথেঘাটে লেগেছে আগুন
জ্বলজ্বল প্রজ্জ্বল
সমিধ আনো, ঘৃত ঢালো, 
অতঃপর সংহারমুদ্রায়- 
বাঁকিয়ে আনো রক্তপুষ্প,
ঘ্রাণ নাও বুক ভরে-
পরিশেষে পর কজ্জল-
ধর্মতিলক! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...