সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

ঘরে ফেরার আগমনী

 

এই নব রাগিণীর আগমনী গাই, নব ছন্দের দোলা

নবারুণ-করে কেটেছে আঁধার, ঘরে ফের পথভোলা। 

প্রেম হিল্লোল জলদপুঞ্জে, বিহগ মুখর পুষ্পকুঞ্জে

পরাগ অঙ্গে ভ্রমর গুঞ্জে, ফিরে দেখ- দ্বার খোলা। 

নিশীথ আকাশে শশধর হাসে, জলধর স্রোতে তরণী-

ভাসিয়ে নাবিক ভুলেছ ভুবন, ঘর, পরিজন, ঘরণী।

হৃদয়ে কি আর নেই তরঙ্গ? যাচে না হৃদয় হৃদয়াসঙ্গ?

এখনি কি হল জীবন-ভঙ্গ, সাঙ্গ সকল খেলা? 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...