সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২


 

বিগতসঙ্গ হে

তোরঙ্গে তোমার নির্ধনের ধন

নক্ষত্রপ্রভমণি, অনুস্যূত দ্যুতি;

অমানিশা অপসৃত, আলোক-রণন-

তার শুনি, মন্দ্রিত স্তুতি-

কোটি বর্ষ ধ্যানে

জলদ গম্ভীর। 


যে পথে যাও, পঙ্কজোদ্গত ভূমে,

ভূমা-তৃপ্ত ধূলিকণায় করুণা চুমে,

মহিম মহাস্থবির,

দানো সঞ্জীবনী হে নির্জীব নিষ্প্রাণে,

অনন্তের অমৃত, গরল বারিধির-

মন্থন শেষে। 


আমি বিন্দুমাত্র যেচে

ফিরি শূন্য হাতে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...