শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

বিস্মরণ

 

অমনি তুমি এলে

মৃণাল-জলে মরালদলে ঢেউ।

পদ্মপরাগ বুনল ভাষা,

আমার মতন কেউ

বারুদ ঠাসা-

নিথর ভূধর থরথরিয়ে কেঁপে,

দু’চার কথা বলল বটে মেপে-


অধর কোনে, অধীর মনে-

রইল আমার বিস্ফোরণটি জমা। 


প্রথম রবির রশ্মি ধরে

শিশির কণায় ঠিকরে পরে

হাসির ছটায় ঘুম ছুটিয়ে 

অমনি তুমি এলে,

বিস্ফোরণটি ঘটার আগেই 

বিস্মরিত হলে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...