শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

জলাঞ্জলি

 

একবার বিশ্বাসে মরিয়াছি, 

এবার না হয় অবিশ্বাসে মরিব।

যে প্রশ্নে বাঁচিতে জানিলাম,

সকলে কহিল তাহা যে প্রশ্ন নহে,

তাহা নিপাট অস্বীকার!

ভাবিয়াছিলাম তবে যাহা কহিব

যাহারে বাঁধি করিব অঙ্গীকার-

জিজ্ঞাস্য-সবে টানিতে বক্ষমাঝে, 

দিব জলাঞ্জলি। 


বহিয়া যাব নদীর মতন

তাহাতে কাহার কিসে ক্ষতি? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...