সোমবার, ২০ মার্চ, ২০২৩

রাহুর ক্ষুধা

 

রাহুর ক্ষুধা চাঁদ গ্রাসিতে, আমার ক্ষুধা বিষে, 

কপালেরই লিখন এমন, লিখন মুছি কিসে? 


তারা, ভবের বাসনাধারা, নিত্য বহে ভয়ংকরা, 

তাই গিলে মা ঢেঁকুর তুলি নিমিষে নিমিষে।। 


বিরলে বিশাখ ভনে, এই কি ছিল তোমার মনে, 

আনিয়ে ধরার কোনে, মারবে এমন পিষে।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...