বুধবার, ৩১ মে, ২০২৩

ওখানে কে কথা বলে?

 

অচেনা ফুল___

নাম জানিনেজানতে চাইনে___

অভ্যাসে নিরাসক্ত সকল মানবিক ঔৎসুক্যে___ 

তাতেও লক্ষ ভুল___

পেলব প্রশ্রয়ে বুকে পিঠে গেঁথে যায়___

লক্ষ্যে বা অলক্ষ্যে___

____তুমি জীয়ন্ত রও___

 মরু সাহারায়।।।। 


যতিচিহ্ন অসংলগ্নতায় ঠাসা প্রলাপ___

মাদকতার আবিলতায় নামে রাত্রিভর যদি___

অচেনা সাকীনাম না জানা সুরের শরাব___ 

ঢেলে তুমি আমায় করো অমর___  অবধি____ 

__এটুক খোয়াব বাকী।।।।।


অচেনা চাঁদ___ 

সকালে দেখা কোরোকথা ছিলসময় হলে___ 

__এদিকে মেঘ নেইগুমোট শুন্য ঘিরেছে আরও শুন্য__

অগুনতি শুন্য শুন্যান্তর__ বাতাস গেছে কথার ছলে__

ঝড়কে ভোলাতেআমি রয়েছি অপেক্ষায়__

___ নৈশ প্রহর।।।


সকালে দেখা কোরোসময়ে হলেকথা ছিল___

___ ওখানে কে কথা বলে???? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...