শুক্রবার, ২৬ মে, ২০২৩

না পারার যন্ত্রণা

 

তোমরা যারা এদিক-ওদিক সবদিকেতেই আছো

অন্য যারা মরছে মরুক- তোমরা যেমন বাঁচো-

আমার হয়ত ইচ্ছে করে তেমনি করেই থাকি, 

পাড়-ভাঙ্গনের শব্দ শুনে দরজা বন্ধ রাখি- 

আচমকা সব ঘরহারা স্রোত ঘুম ছুটিয়ে ছোটে, 

তোমরা কেমন মৌন থাকো, নেইক’ কথা ঠোঁটে-

আমার হয়ত ইচ্ছে করে অমন আমিও পারি, 

না পারার এই যন্ত্রণা কি পারার চাইতে ভারী? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...