বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

দলছুট

 



হয়ত আমি এমনই দলছুট, 

এমনই ছন্নছাড়া, হতশ্রী, কাঙ্গাল!


তবু ধুলোর আঁচলে জানি পাব ঠাঁই,

সুনিবিড় শীতল বিলোল হাওয়ায়

নিরালা নিশ্চিন্ত কোলে এই ধরণীর, 

দিয়ে ত্রিদিব-যাত্রাপথে উড়ো ছাই; 

আমি নিরয়ে যাই ছুটে! 


আমি এমনই দলছুট হব, 

এমনই উন্মাদ, এমনই হাহারব-লাঞ্ছিত-

সুরমূর্চ্ছনা উগরে দিয়ে পথে পথে, 

এমনই অনন্তকাল! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিপরীত পথ

  বিপরীতে যে পথ- সে বড় সুনিবিড়-  ছায়াঘন- সে গেছে আঁধারে মিলায়ে। নগরে জনস্রোত- অলিগলি- রাজপথ-  সবাই যে মুখো- ঠিক তার বিপরীতে, সান্ধ্যনীড়ে ডাহ...