সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নন্দঘোষ

 

আর কার ঘাড়ে চাপালে দোষ 

নন্দঘোষ- তুমি চিরমুক্তি পাবে? 

অত্যন্ত আনন্দে যাবে- নির্বাসনে?

সুদৃঢ় প্রেম- কঠিন রোষ- বিদায়ক্ষণে

সকল হেঁয়ালি কুহেলি ছিঁড়ে- 

সন্তর্পণে, অতি অনবধানে- সমূহে?

মন্দ্রলয়ে, তিমিরে ধীরে? 

অলাতচক্র-ব্যূহে? 


প্রগাঢ়তর তমসা আসে চক্রবালে। 

কার গ্রীবাদেশে শাণিত মসী ধরে

ক্রুর হাসো গভীর অন্তরালে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  গণতান্ত্রিক হতে গেলে আপনাকে দিকে দিকে লিংকনের ছবি ঝোলাতে হয় না, ভাস্কর্য বসাতে হয় না মোড়ে মোড়ে! গণতন্ত্রের কিছু criticism থাকতে পারে, অবশ্...