বুধবার, ২১ আগস্ট, ২০২৪

এখনো আঁধার পর্যাপ্ত নয়

 

এখনো আঁধার পর্যাপ্ত নয়। 

কিছু অবশিষ্ট আলোর দুর্ভেদ্য কারাঘরে-

প্রতারিতের শংকাতুর দিন- 

আমার যায়। আমি নিঃসহায়। 


অবসন্ন হতাশাভারী শরীরশকট। সুনিদ্রাহীন- 

রাত্রি পর রাত্রি, অতল সংকট- 

আষ্টেপৃষ্টে সাপের মতন পেঁচিয়ে ধরে; আঁধারযাত্রী- 

হবার ভয়। 


এখনো আঁধার পর্যাপ্ত নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...