রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জননী গো ক্ষমো অপরাধ।

 
জননী গো ক্ষমো অপরাধ।
এই দুরিত ভবার্ণব তরিতে অবসাদ।
ক্ষমো অপরাধ।।
 
স্বকৃত সকল দোষে বিকট বীচিমালা
সাধের ভুবন ভাঙে- কপট চঞ্চলা
না মানে বাঁধ।। ক্ষমো অপরাধ।।
 
কেমনে দিব ঢালি এ পাপ-নেত্র-লোর-
শ্রীপদে? জননী, আমি কুমতি- ঘোর!
 
যদি গো সদয়া হয়ে আপনি কর পার,
করুণা জাগে প্রাণে করিতে উদ্ধার,
শুনিয়া আর্তনাদ।। ক্ষমো অপরাধ।।
 
 
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জননী গো ক্ষমো অপরাধ।

  জননী গো ক্ষমো অপরাধ। এই দুরিত ভবার্ণব তরিতে অবসাদ। ক্ষমো অপরাধ।।   স্বকৃত সকল দোষে বিকট বীচিমালা সাধের ভুবন ভাঙে- কপট চঞ্চলা না মানে বা...