কখন যে আমি ইমন গাইতে গাইতে মারবায় চলে
এলেম
তীব্র মধ্যম থেকে শুদ্ধ ধৈবতে গিয়ে ছুঁলেম
প্রখর শুদ্ধ নিষাদ—
অতঃপর কি করে যেন হুঁশ ভেঙে তারস্বরে
কোমল ঋষভ;
ক্ষণকাল পর, আকাশ বুকের ভেতরে ভারী,
বাতাসে বিষাদ।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
কখন যে আমি ইমন গাইতে গাইতে মারবায় চলে
এলেম
তীব্র মধ্যম থেকে শুদ্ধ ধৈবতে গিয়ে ছুঁলেম
প্রখর শুদ্ধ নিষাদ—
অতঃপর কি করে যেন হুঁশ ভেঙে তারস্বরে
কোমল ঋষভ;
ক্ষণকাল পর, আকাশ বুকের ভেতরে ভারী,
বাতাসে বিষাদ।
কিছুটা
নিজের জন্য নিজেকে বাঁচিয়ে রেখো।
অকাতরে
বিলোলেই সকলে নেয় না,
নিঃশেষে
ফুরোলেই সকল সমাপ্তি হবে না
বুকভরা
গৌরবের।
ভেবে
দেখো— কোথায় যাচ্ছ ক্ষয়ে,
কতটা
যাচ্ছ সয়ে; কেন? এবং কি কারণে?
কিছুটা
বৈভবের—
ছিটেফোঁটা
অবশিষ্ট রেখো স্বার্থপর হতে—
এ জীবন
দ্ব্যর্থহীন যাপনে।
সর্বদা
অর্বাচীন গাড়ল হলেই পৃথিবীটা সুন্দর হবে—
এমনটা
নয় বিলক্ষণ। পৃথিবীতে—
স্বার্থলেশশুন্য
তো কদাচিৎ পাগলও হয়।
সুতরাং— আখের গোছাও—
গাঁটে
কড়ি কিছু সঞ্চিত থাক,
থাক
কিছু কর্কষ কথার পুঞ্জ জমা,
কিছু
অপহৃত লজ্জাছাড়া সুখ; প্রহৃত বাসনায়—
দাও
ঘৃতাহুতি, ওঠো জ্বলে—
দাউ
দাউ— ধক ধক ধুক ধুক—
আগুনে
দাও দাও—
আরো
আরো নীতিশতকে ধোঁয়ায় তুলে
স্বর্গে
পাঠিয়ে, তুমি বাঁচো!
তুমি
একান্তে এক দন্ড’খন বুক ভরে শ্বাস নাও,
তোমার
মতন বাঁচো অন্তত একটা সেকেণ্ড!
তথায়
বিরাজ দেবী যথায় গাহিনু গান
যেটুকু
গাহিতে জানি সেটুকু তোমারি দান।
না রাখি
পূজার বেদি, হৃদয়ে ধরিয়া সাধি—
আসন
দিয়াছি পাতি ষড়জাদি স্বরস্থান!
কি পূজিব
ফুলে-ফলে, বাঁধিব কি মন্ত্রছলে—
আকুল
বিশাখ বলে, তোমারে সঁপেছি প্রাণ!
We
see faces that are well known to us—
Contrary
to what we believe they exist…
Myriad
assumptions failed to see the path…
Where
they go, to where they exodus….
Do
we know, we know nothing indeed!
Once
we trusted a bud to blossomed a flower…
Futile,
a long deep sigh a potential outcome…
Faith
on a dark cloud expected it to shower...
On
a thirsty sunny day, it says, ‘It’s a bit untime’…
যে মুখে
ফুলের ভাষা জেগেছে বসন্ত মলয়ে কত—
তার-ই
বিবরে কীটের বাস, পুঁজ – ক্ষত—
বিষের
গন্ধ রন্ধ্রে রন্ধ্রে…
সে সকল
কহতব্য নয়।
সহজ
কথায় বল—
শিরদাঁড়া
টানটান করে বল—
কলমের
নিব থেকে প্রটেকশন সরিয়ে বল—
পরে
ওটা না হয় আবার ত্রিশূলে পড়াবে সাধ হলে—
হয়ত
সামনের বছর জুটবে না আরেকটা পদক—
টিভিতে ডাকবে না গ্যাঁজাতে আর ঘন্টা ভর—
তবুও
বল—
মানুষ
মরে—
মানুষ
জ্বলে পুড়ে মরে—
এ জ্বালা
মানুষের—
শুধুই
মানুষের—
পক্ষ
ও বিপক্ষের নয়—
তুমি
বোঝাও—
কবি
হওয়া কষ্টের—
ভাঁড়
হওয়া অপেক্ষাকৃত সহজ।
অবসন্ন লাগে।
চাঁদের শেষ রাত্রির মত পাণ্ডুর দেহ,
যেন ডুবে যাব একটু’খন পর।
গ্রীষ্মদিনের প্রথম প্রহর— যেন অনিচ্ছায় তন্দ্রাহত—
শায়িত মন্থর— নিরুদ্যম পাথরের টুকরো আমি—
নেতানো ফুলের মত নিথর অন্তর।
পিপাসা জাগে—
মূমুর্ষু অক্ষিগোলক-তলে রসাতল—
উতল জোয়ারে যায় ভেসে।
নৈঃশব্দ-নোঙর ডুবিয়েছি কতক কবিতায়—
কতক গানের সুর ত্রিসপ্তক দেশে—
মর্মর মুরতি হয়ে আছে।
আমি কবেকার প্রথম পুরুষ।
প্রথম-প্রমথ-শর বুকে ছুটেছি দিগ্বিদিক।
কিংশুকের বনে দাঁড়িয়ে তার নীচে—
কোন বসন্তের গানে তুলেছি গণ্ডূষ—
গণ্ডূষ অতৃপ্তির প্রেমাতুর-সুধা, মরণমুগ্ধ
সুর—
রাগে ও বিরাগে।
আমারে
রাখিবে পিছে,
আমারে
টানিবে নীচে,
মায়ায়
ভুলাবে মিছে,
এতে
যদি মাগো প্রীত হও;
আঁখি
মুদে আমি মেনে নেব সবই
দিবাশেষে
যদি কোলে লও।
আঘাতে
কাঁদিব আমি,
সকলই
ফিরিবে বুক হতে মোর
তোমারি
চরণে নমি।
আমি
বুকভাঙা কথা কহিব না আর
তুমি
কানে কানে যদি কথা কও।
আঁখি
মুদে আমি মেনে নেব সবই
দিবাশেষে
যদি কোলে লও।
অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...