মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

বাতাসে বিষাদ

 

কখন যে আমি ইমন গাইতে গাইতে মারবায় চলে এলেম

তীব্র মধ্যম থেকে শুদ্ধ ধৈবতে গিয়ে ছুঁলেম প্রখর শুদ্ধ নিষাদ

অতঃপর কি করে যেন হুঁশ ভেঙে তারস্বরে কোমল ঋষভ;

ক্ষণকাল পর, আকাশ বুকের ভেতরে ভারী, বাতাসে বিষাদ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...