সোমবার, ২৮ মার্চ, ২০২২

তোমারে সঁপেছি প্রাণ

 

তথায় বিরাজ দেবী যথায় গাহিনু গান

যেটুকু গাহিতে জানি সেটুকু তোমারি দান।

 

না রাখি পূজার বেদি, হৃদয়ে ধরিয়া সাধি

আসন দিয়াছি পাতি ষড়জাদি স্বরস্থান!

 

কি পূজিব ফুলে-ফলে, বাঁধিব কি মন্ত্রছলে

আকুল বিশাখ বলে, তোমারে সঁপেছি প্রাণ!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...