সোমবার, ৭ মার্চ, ২০২২

মানুষ

 

মানুষের মনে আঁধার ঘনায়,

মানুষের মনে সন্দ’!

মানুষের ঘায়ে ব্যথিত মানুষ,

মানুষের বুকে দ্বন্দ্ব!

 

মানুষ এনেছে কত কত পুঁথি,

মানুষ লিখেছে লাখ কোটি রীতি,

মানুষ হিংস্র মানুষেরই প্রতি,

মানুষেতে ভাল মন্দ!

 

মানুষ গড়েছে বধির দেবতা,

দেবতার পায়ে বলি স্বাধীনতা—

মানুষ দিয়েছে, মানুষের ব্যাথা—

ভেজা রক্তের গন্ধ!

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিপরীত পথ

  বিপরীতে যে পথ- সে বড় সুনিবিড়-  ছায়াঘন- সে গেছে আঁধারে মিলায়ে। নগরে জনস্রোত- অলিগলি- রাজপথ-  সবাই যে মুখো- ঠিক তার বিপরীতে, সান্ধ্যনীড়ে ডাহ...