বুধবার, ১ জুন, ২০১৬

অনুকবিতা ২

এই জরাক্লিষ্ট জীবনের
মহাভিনিষ্ক্রমণ শেষে
দাঁড়িয়েছিলাম যার
আঁচলটা ঘেঁষে
সেও যে মিথ্যে!
চোখ তার নদীপাড়
সেই পাড়ে বসে
অগণিত কবিতার
আকুলিত ব্যথায়
ভুলেছি আমি কার
কে আমার এ আমার দেশে
সব যে মিথ্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...