বুধবার, ১ জুন, ২০১৬

অনুকবিতা ১

তোমাকে ভালবাসি কিনা জানি না।
শুধু জানি তুমি থাকো মুঠোফোনে ওয়ালপেপার।
মারাত্মক দূরত্বের দিনে অকম্প, স্থির;
অভিমান মেঘের মত পূঞ্জীভূত হলে ফোনটির
চোখে চোখ রাখি। জানি না এটা ভালবাসার
অনুভবমালার অন্তর্ভুক্ত কি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...